- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
- কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আট জনই একই পরিবারের
- ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
- গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, দুই পুলিশ সদস্য আহত
Author: author
নিজস্ব প্রতিবেদক | Info Bangla ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান সংকট মোকাবিলায় রোববার (১৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন…
ঢাকা, ১৫ জুন ২০২৬: আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় ৫৯ জন বাংলাদেশির নাম থাকলেও, সেখানে নেই বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নাম। ফলে, ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা হচ্ছে—এমন দাবি নিয়ে নতুন করে বড় ধরনের আইনি ও রাজনৈতিক প্রশ্ন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারপোলের একটি ভুয়া তালিকার ছবি ছড়িয়ে পড়ে, যা মূলত ফটোশপের মাধ্যমে তৈরি। প্রকৃতপক্ষে, ইন্টারপোলের অফিশিয়াল ওয়েবসাইটে বেনজীর আহমেদের নামে কোনো রেড নোটিশের অস্তিত্ব পাওয়া যায়নি। কূটনৈতিক ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকলে সদস্য রাষ্ট্রগুলো তাকে শনাক্ত ও সাময়িক আটক করতে বাধ্য থাকে। কিন্তু…
নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৩ মাসেরও বেশি সময় ধরে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দৃশ্যমান কর্মকাণ্ড কার্যত সীমিত রয়েছে। তবে দলটির এই সাময়িক নীরবতার মাঝেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে এক নজিরবিহীন ও তাৎপর্যপূর্ণ নড়াচড়া। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে, কমনওয়েলথের নবনিযুক্ত মহাসচিব শার্লি বোচওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। শুধু কমনওয়েলথ-ই নয়, গত কয়েক সপ্তাহে বিভিন্ন প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা ও আঞ্চলিক বিদেশি কূটনৈতিক মহলও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নতুন করে যোগাযোগ ও দ্বিপাক্ষিক আলোচনা বাড়াতে শুরু করেছে।…
নিজস্ব প্রতিনিধি : দেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের নজিরবিহীন দলীয় ক্রান্তিকাল এবং দেশজুড়ে চলমান চরম টালমাটাল পরিস্থিতির মাঝেই বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও অবিকল্প মোড় নেওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে। দলীয় শীর্ষ পর্যায় এবং অত্যন্ত ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্রগুলোর সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র। ইতোমধ্যেই তাঁর স্বদেশে ফেরার জন্য প্রয়োজনীয় ও কৌশলগত সব ধরনের আইনি ও লজিস্টিক প্রস্তুতি চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে। সূত্রগুলো অত্যন্ত জোরালোভাবে জানায়, শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে দলীয় পর্যায়ে অত্যন্ত কঠোর গোপনীয়তায় সাংগঠনিক প্রস্তুতি, আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা এখন একদম শেষ…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বার্তাকে স্বাগত জানিয়ে রাজধানীর রাজপথে বিশাল এক প্রতিরোধ মিছিল ও শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতির উত্তাল পরিস্থিতির মাঝে ছাত্রলীগের এই প্রকাশ্যে রাজপথে নামা সংগঠনটির নেতা-কর্মীদের মাঝে নতুন করে চাঙ্গা ভাব ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম এর নেতৃত্বে শনিবার (১৩ জুন) সকাল ঠিক ৮টায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন মহাসড়কে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীরা। দেখতে দেখতেই সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ৫ শতাধিক লড়াকু ও ডেডিকেটেড…
বিশেষ প্রতিবেদক | ঢাকা মুখে সুশাসনের খৈ ফুটলেও কাজে ঠিক উল্টো! এবার পবিত্র ঈদুল আজহায় উন্নয়নের প্রতীক মেট্রোরেল স্টেশনকে গোহাটায় পরিণত করে প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার পাবলিক সম্পত্তি ধ্বংসের গুরুতর অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তদন্তে এই নজিরবিহীন তাণ্ডবের চিত্র উঠে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল (বিএনপির অঙ্গ সংগঠন) উত্তরা দিয়াবাড়ির বউবাজার এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা পেয়েছিল। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে তারা নির্ধারিত সীমানা পেরিয়ে হানা দেয় উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ঠিক নিচে। মেট্রোরেলের নিচের দৃষ্টিনন্দন ফুটপাত,…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল রানা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে এবং পাতিবিলা ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মায়া খাতুন (৩৫) আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাতিবিলা ইউনিয়ন বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। জুয়েল…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পৃথক দুটি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাইল্যাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গুইমারার বড়পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রাজধানীর ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেট সংশ্লিষ্ট মামলার রায় প্রভাবিত করা এবং শুনানি বিলম্বিত করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ঘুষ লেনদেনের চুক্তির অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মার্কেটের দোকান মালিকদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক রিভিউ পিটিশনকে কেন্দ্র করে এ অনৈতিক আর্থিক সমঝোতার ঘটনা ঘটেছে। অভিযোগকারী মো. ফিরোজপুর রহমান ফিরোজ, যিনি ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৭ মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর তিনি এ আবেদন করেন। আবেদনের অনুলিপি প্রধান বিচারপতির কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন বলে দাবি করেছেন। বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। বুধবার দুপুরে রিকশায় বসে ফেসবুক লাইভে এসে মাহাদী হাসান দাবি করেন, শহরের কোর্ট মসজিদ এলাকার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলার চেষ্টা করছেন। লাইভ চলাকালে তিনি রিকশাযোগে হবিগঞ্জ সদর থানার ভেতরে প্রবেশ করেন এবং সেখানে আশ্রয় নেন। তবে মাহাদীর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
