Author: author

নিজস্ব প্রতিনিধি :ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে আমন্ত্রন জানানো হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এমনকি ঢাকার কোনো প্রতিনিধিকেও অংশ গ্রহণের জন্য চিঠি পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ব্রিকস এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন কি না…

Read More

ঢাকা: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অটিজম, মানসিক স্বাস্থ্য এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সায়মা ওয়াজেদ পুতুল। নিজ মেধা, যোগ্যতা এবং সুদীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতিতে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ শুরু করেন। তার এই বিশেষায়িত শিক্ষা এবং পেশাগত দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তাকে দ্রুত পরিচিত করে তোলে। তার বর্ণাঢ্য কর্মজীবন…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের পর মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা এবং অভিযুক্তকে আটকের বিষয়ে পুলিশ প্রশাসনের নীরবতা ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য নিয়ে নানা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আটক নিয়ে বিভ্রান্তি ​গতকাল ৯ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের একটি অঘোষিত সূত্রের দাবি, ওই বাসা থেকে অন্তত…

Read More

নিজস্ব প্রতিনিধি : দেশের অর্থনীতিতে প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি বিশাল অঙ্কের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে বড় ধরনের গরমিল দেখা দিয়েছে। এই ব্যবধানের ফলে অর্থপাচার ও প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বৈদেশিক লেনদেন ও বাণিজ্যের পরিসংখ্যানে বিশাল ফারাক রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘকাল ধরে চলা প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলসি (ঋণপত্র) পেমেন্ট মনিটরিংয়ের জন্য আধুনিক ড্যাশবোর্ড থাকার পরও এই ধরনের গরমিল দূর না হওয়ায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। অর্থনীতিবিদদের মতে, পরিসংখ্যানগত…

Read More

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। নিজের সততা, আত্মসম্মান ও স্বচ্ছতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে তিনি এই সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেন। গত বছর জুলাই মাসে তার বিরুদ্ধে একটি মনগড়া ও ভিত্তিহীন আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। বার্ষিক প্রায় দেড় লাখ ডলার মূল বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মাত্র ৯০১ ডলারের একটি অমূলক অভিযোগ এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে…

Read More

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার আকুতি নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা সন্ধ্যা রাণী ধর। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও সেই সুযোগ মেলেনি। অবশেষ ছেলেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মৃত্যুবরণ করেন সন্ধ্যা রাণী ধর। মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই তিনি এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেখানে তার ছেলে চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন অবস্থান করেছিলেন। ​এর আগে অসুস্থ হয়ে তিনি চট্টগ্রামের মা…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের নির্মম কোপে প্রাণ হারিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য মোনায়েম হোসেন (৫০)। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালীশংকরপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়ার আব্দালপুরে একটি খেলা দেখতে গিয়েছিলেন মোনায়েম হোসেন। সেখান থেকে রাতে ভায়না বাজারে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে কালীশংকরপুর সরকারি…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla একসময় যে বাংলাদেশ বিশ্বমঞ্চে হাম নির্মূলের সাফল্যের দ্বারপ্রান্তে ছিল, আজ সেই বাংলাদেশই মুখোমুখি হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন হাম প্রাদুর্ভাবের। এ বছরের মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৯৯৯ জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বে হামের সবচেয়ে বড় হটস্পটে পরিণত হয়েছে বাংলাদেশ। অতীতের সব রেকর্ড ভেঙে এই মহামারি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে পরীক্ষাগারে হামের উপস্থিতি…

Read More

নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্ক ও নানা মন্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন দলের কার্যনির্বাহী সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে তিনি জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চলা দমন-পীড়নের তীব্র নিন্দা জানান। মোহাম্মদ আলী আরাফাত তার বক্তব্যে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও সহিংসতার কঠোর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকে হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, বিচারবহির্ভূতভাবে দীর্ঘকাল কারাগারে আটকে রাখা এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে প্রতিপক্ষ দলগুলো বা সরকার…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীতে একযোগে ১৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তার নজিরবিহীন বদলি ও পদোন্নতি সম্পন্ন হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সেনাসদর দপ্তরের দুটি গোপন আদেশের মাধ্যমে ডিজিএফআই, গুরুত্বপূর্ণ পদাতিক ডিভিশন, আকাশ প্রতিরক্ষা ফর্মেশন এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে এই ব্যাপক রদবদল আনা হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশনায় জারিকৃত এই আদেশগুলোতে পাঁচজন মেজর জেনারেল এবং নয়জন ব্রিগেডিয়ার, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আকস্মিক এই পদায়ন সামরিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডিজিএফআই সদর দপ্তরে কর্মরত কর্নেল এম শফিকুল রহমানকে ঘাটাইলের এরিয়া সদর দপ্তরে কর্নেল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, আর্টডকের কর্নেল সৈয়দ ফারহান…

Read More