- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আদানির চেয়ে ইউনিটে ১০ টাকা বেশি: চীন থেকে ২৫ টাকায় বিদ্যুৎ কেনা নিয়ে প্রশ্ন
- হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে মাদারীপুরের পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সাংবাদিকের কারাবাস: দক্ষিণ এশিয়ার সাংবাদিক সংগঠনগুলোর উদ্বেগ
Author: author
মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, ধানের শীষের প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়। এতে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল…
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর ও অস্বাভাবিক এক তথ্য। এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে। নির্বাচন কমিশনের মতে, বাস্তব ও বৈজ্ঞানিকভাবে এমন ঘটনা অসম্ভব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই গরমিল ধরা পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। শুধু বীরভূম নয়, রাজ্যের একাধিক জেলায় একই ধরনের অসঙ্গতির তথ্য মিলেছে। হাওড়ার সাঁকরাইলে এক জনকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটার…
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। নিজেদের ওপর আরোপিত অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন এই দম্পতি। খবর আলজাজিরার। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিল ক্লিনটনের এক মুখপাত্র জানিয়েছেন, ক্লিনটন দম্পতির এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে অবমাননা অভিযোগে ভোটাভুটির সম্ভাবনা আপাতত এড়ানো যাবে। ওই ভোটাভুটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পথও খুলে যেতে পারত। ক্লিনটন দম্পতির ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। সবার জন্য প্রযোজ্য…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী— সবাই এ বিষয়ে ঐকান্তিক। সুতরাং, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মতো মাধ্যমে কিছু অর্থের লেনদেন বা ‘মানি ট্রানজেকশন’ হতে পারে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। সেনাপ্রধান বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় (কনস্টিটিউয়েন্সি) কিছু অপরাধী থাকতে পারে যারা ইলেকশন ডে-তে ব্যালট ছিনতাই বা ‘রিগিং’ করা এবং ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা দেওয়ার মতো অপকর্ম করতে পারে। আশা…
বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো পারিবারিক, দলীয় ও গোষ্ঠীগত সরকার এদেশে দেখতে চাই না। মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা কারও হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না, আমরা সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলবো। দেশ গড়ার কারিগর বানাবো। আমরা নারীদের ৫ ঘণ্টা কাজ করার ব্যবস্থা করবো কিন্তু পুরো বেতনটাই দেওয়া হবে। বাকি সময় তারা তাদের সন্তানদের সময় দিবে। ডা. শফিকুর রহমান বলেন, নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। আমি আল্লাহ ছাড়া কাওকে ভয়…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ”র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।’ আজ থেকে র্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।” স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিশেষায়িতে এই…
ঝুঁকিতে হেভিওয়েট নেতারাজাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা ঝুঁকির মধ্যে আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা ঝুঁকির মধ্যে আছেন। বড় বড় রাজনৈতিক নেতারাও নির্বাচনী বৈতরণী পার হওয়ার বিষয়ে তীব্র চ্যালেঞ্জে পড়ছেন। নানামুখী পরিকল্পনা করেও জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তারা। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।যদিও দুইটি আসনে নির্বাচন করার কারণে তারেক রহমান অনেকটাই চাপমুক্ত। ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষের প্রার্থী হয়েছেন…
বাংলাদেশে সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো একটি গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। গতকাল রোববার আলজাজিরার ‘দ্য লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে কথা বলার সময় এ মত প্রকাশ করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদনও বেশি। গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। কিন্তু একই সঙ্গে সেই সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে– কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্য সরে গেলেই আমার ওপর হামলা হতে পারে। সত্যি বলতে কী, অনেক সময় শব্দচয়নেও খুব সতর্ক…
অফুরন্ত সুযোগ থাকলেও রাষ্ট্র পরিচালনায় জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বতী সরকার ব্যর্থ হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি এবং সংস্কারের দৃষ্টান্ত স্থাপনের সুযোগ থাকলেও হয়নি। বর্তমানে নির্বাচনেও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার হচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপক প্রফেসর সুমাইয়া খায়ের, ডিরেক্টর রিসার্চ অ্যান্ড পলিসি মোহাম্মদ বদিউজ্জামান, ডিরেক্টর রিসার্চ ফেলো শাহাজাদা আকরাম ও সিনিয়র রিসার্চ ফেলো জুলকার নাইন। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে নজিরবিহীন আত্মত্যাগের…
ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট একটি বড় ধরনের জালিয়াতি। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না; বরং পুরো প্রক্রিয়াটিই পরিকল্পিতভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। সম্প্রতি একটি টক শো প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক জিয়া নিজেই স্পষ্টভাবে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বর্তমানে সরকার শুধু নির্বাচন কমিশনের মুখোমুখি নয়, একই সঙ্গে বিএনপির সাথেও সরাসরি সংঘাতে রয়েছে। এমন একটি সরকারের অধীনে বিএনপি কীভাবে নির্বাচনে অংশ নিতে পারে—সে প্রশ্ন থেকেই যায়। এই বাস্তবতায় বিএনপির উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো।
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
