Author: author

Infobangla | আর এইচ অনিক আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করায় সাংবাদিকতা ও নির্বাচনী স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালে ভোটার ও সংশ্লিষ্টদের মোবাইল ফোন ব্যবহার সীমিত থাকবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করা। তবে মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত মোবাইল সাংবাদিকতার কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমান সময়ে অনেক সাংবাদিকই মোবাইল ফোনের মাধ্যমে ছবি, ভিডিও ও তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করে থাকেন। মোবাইল নিষিদ্ধ হলে ভোটকেন্দ্রের ভেতরের বাস্তব চিত্র দ্রুত…

Read More

ভোট দিতে নারাজ! রিপোর্ট | আর এইচ অনিক | Infobangla ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গণআন্দোলন-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের আস্থায় একটি ভাঙন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এর প্রভাব পড়তে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মনোভাবেও। মাঠপর্যায়ের আলোচনা ও সরেজমিন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সব দলের অংশগ্রহণের কথা বলা হলেও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী একটি বড় অংশের ভোটার। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই অনাগ্রহের মাত্রা ধারণাগতভাবে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। যদিও এটি কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান নয়, তবে…

Read More

বিশ্লেষণ | Infobangla পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ—এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে গণভোট বারবার ব্যবহার হয়েছে ক্ষমতা বৈধ করার একটি প্রশাসনিক কৌশল হিসেবে। ঘোষিত ফলাফলে বিপুল সমর্থনের চিত্র দেখা গেলেও, জনআস্থার বিচারে এসব গণভোট কখনোই স্থায়ী রাজনৈতিক বৈধতা অর্জন করতে পারেনি। ইতিহাসে একটি স্পষ্ট প্যাটার্ন বারবার ফিরে আসে—সংখ্যার জোরে “হ্যাঁ”, কিন্তু বাস্তবে জনগণের অনাস্থা। ১৯৬০ সালে সামরিক শাসক আইয়ুব খানের আয়োজিত গণভোটে সরকারিভাবে ৯৫ শতাংশের বেশি সমর্থনের দাবি করা হয়। তবে এই ভোটে সরাসরি জনগণের অংশগ্রহণ ছিল না; ভোটাধিকার সীমাবদ্ধ ছিল নিয়ন্ত্রিত ‘Basic Democrats’ কাঠামোর প্রতিনিধিদের মধ্যে। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক মহলে এটি গণইচ্ছার প্রতিফলন হিসেবে নয়, বরং সামরিক শাসনকে বৈধ করার…

Read More

অনলাইন ডেস্ক আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে দেশে যে অভূতপূর্ব অশান্তি, মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঝড় বয়ে গেছে—তারই প্রতিফলন দেখা গেল কারাগারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে প্রথমবার কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও, মোট প্রায় ৮৫ হাজার বন্দির মধ্যে মাত্র ৪ হাজার ৫৩৮ জন (প্রায় ৭%) ভোট দিয়েছেন। ফলে ৯৩% বন্দি এই নির্বাচনে অংশগ্রহণ করেননি—যা স্পষ্ট বয়কটের চিত্র। কারা অধিদপ্তরের তথ্য অনুসারে, ৬ হাজার ৩১৩ জন বন্দি নিবন্ধনের জন্য আবেদন করলেও ত্রুটির কারণে বৈধ হয়েছে মাত্র ৫ হাজার ৯৪০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৫৩৮ জন।…

Read More

February 8, 2026 | Infobangla আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান প্রবাসী ভোটাররা। তবে এই উদ্যোগে প্রত্যাশিত সাড়া মেলেনি। Infobangla-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মোট ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটারের মধ্যে মাত্র ৪ লাখ ৫৬ হাজার জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন, যা মোট প্রবাসী ভোটারের প্রায় ৩ শতাংশ। ফলে কার্যত ৯৭ শতাংশ প্রবাসী ভোটার এই প্রক্রিয়া থেকে দূরে থেকেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১৮ নভেম্বর ২০২৫ তারিখে। একাধিকবার সময় বাড়ানোর পর নিবন্ধন প্রক্রিয়া শেষ হয় ৫ জানুয়ারি ২০২৬…

Read More

Infobangla অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন আপডেট: ০৯:২৮ | রবিবার | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ দেখতে স্মার্ট, কথাবার্তায় সাবলীল, আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ—অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ থেকে ‘হায়ার’ করে আনা হয়েছিল তাঁকে। বলা হয়েছিল, খরা কাটিয়ে তিনি বাংলাদেশে বিনিয়োগের জোয়ার বইয়ে দেবেন। সেই আশার নাম ছিল আশিক চৌধুরী। দেড় বছর পেরিয়ে গেল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর সময়কালে বড় বাজেটের বিদেশি বিনিয়োগ সম্মেলন হয়েছে, ঝলমলে উপস্থাপনা হয়েছে, ‘এফডিআই হিটম্যাপ’ প্রকাশ পেয়েছে। কিন্তু মাঠের বিনিয়োগ? তা যেন কাগজেই আটকে আছে। সংখ্যাই বলছে ব্যর্থতার গল্প বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে নিট এফডিআই…

Read More

ইউরোপিয়ান সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করেছে বার্সেলোনা। অবশ্য মাস তিনেক আগেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল কাতালান ক্লাবটি। ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা আসে। শনিবার বার্সা নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় সুপার লিগ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করছে।’ গেল বছর অক্টোবরে ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, উয়েফার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) যোগ দিতে চান তারা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস এবং বেশ কিছু ইংলিশ ক্লাব নিয়ে সুপার লিগ শুরুর ঘোষণা দেন লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরেন্তিন পেরেজ। সে সময় ক্লাবগুলোকে ইসিএ থেকে…

Read More

নিউজ | Infobangla সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক গুজবের পরিপ্রেক্ষিতে নতুন করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, পলকসহ আরও পাঁচজন আওয়ামী লীগের নেতা অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এসব দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি চিঠিতে কড়া বার্তা দিয়েছেন পলক। চিঠিটি জেলখানা থেকে লেখা বলে দাবি করা হচ্ছে। চিঠিতে তিনি লেখেন, “এই সরকার অবৈধ, এই ভোটও অবৈধ। আমরা কোনো ভোট দেইনি। জেলখানায় না খেয়ে মরলেও ভোট দেব না। আপনারাও ভোট দিতে যাবেন না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন…

Read More

ব্রেকিং নিউজ | Infobangla কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যু: সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু ঘিরে পরিকল্পিত হত্যার অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। রমেশ চন্দ্র সেন ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ৫ আগস্টের পর থেকে নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেননি বলে দাবি করেছেন তাঁর স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। এরই মধ্যে, ২০২৫ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাঁকে একটি ভুয়া ও রাজনৈতিক…

Read More

সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রায় ৪০০টি শিল্প কারখানা বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টির মতো শিল্পকারখানা বন্ধ হয়েছে। যার মধ্যে বেশির ভাগই গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিলের মতো প্রতিষ্ঠান, রয়েছে শতভাগ রপ্তানির সঙ্গে জড়িত কারখানাও। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। প্রতিটি শ্রমিকের ওপর যদি ৩ জন করেও নির্ভরশীল পরিবারের সদস্য থাকেন, তাহলে এই সংখ্যা সাড়ে চার লাখ।তিনি লিখেছেন, এরই মাঝে ঘোষণা এসেছে…

Read More