Author: author

নিজস্ব প্রতিবেদক | ইনফো বাংলা ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে অর্জিত সমস্ত সঞ্চয় ও স্বর্ণালঙ্কার নিয়ে দেশে ফিরেছিলেন ওমার ফারুক। বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে রাত থেকেই ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন বাবা দুদু মিয়া। কিন্তু জন্মভূমিতে পা রাখার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ পরিচয়ে আসা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রবাসজীবনের সিংহভাগ সঞ্চয় হারালেন এই যুবক। শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এই মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে আসা চার-পাঁচজনের এক চক্র তল্লাশির নামে ওমারের কাছ থেকে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায়…

Read More

নোয়াখালী প্রতিনিধি: ​নোয়াখালীর সোনাইমুড়ীতে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সোনাইমুড়ী বাজার এলাকা থেকে চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে তার বাবা এবং চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ছেলেকে দেখতে সোনাইমুড়ী থানায় যান। সেখানে পৌঁছালে পুলিশ তাকেও আটক করে। ​আটক সাব্বিরের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে আগে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। শুধু ছেলেকে দেখতে যাওয়ার কারণে…

Read More

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ হিসেবে উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরের বাসভবনে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাতের আঁধারে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডস্থ যুবলীগ নেতার বাড়িতে অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বাড়ির নিচতলা ও ওপর তলার জানালার কাচ ভেঙে চুরমার করে ফেলে এবং ঘরের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তাণ্ডব…

Read More

অনলাইন ডেস্ক ​বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে লন্ডনে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ব্যক্তিগত সফরে গিয়ে হঠাৎ তার এমন প্রয়াণে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ​ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, গতকাল রাতে লন্ডনের একটি তার্কিশ রেস্তোরাঁয় নৈশভোজ করেন তৌফিক ইমরোজ খালিদী। খাবার খাওয়ার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণকে মৃত্যুর কারণ বললেও, পুরোপুরি সুস্থ ও…

Read More

কুড়িগ্রাম প্র‍তিনিধি কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাবন্দি অবস্থাতেই বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি। বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাতে ঘোষণা করে সমিতি গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ​বিজয়ী সভাপতি আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনের দুদিন আগে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণ থেকে…

Read More

​নিজস্ব প্রতিবেদক | Info Bangla ​১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অন্যতম যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা গাইবান্ধার রাজকুমারী রবিদাস ফুলমতি আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় শয্যাশায়ী থাকার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় সাদুল্লাপুর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ​পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফুলমতিকে সাদুল্লাপুরের উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার ভেতরেই এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার তীব্র অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থানা চত্বরে পার্কিং নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নেতা উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে ঘটনার পরপরই পুলিশ আটক করেছে। ​পার্কিং দ্বন্দ্বে থানার গেটেই হামলার শিকার কনস্টেবল প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে অন- ডিউটি কনস্টেবল মো. শফিকের সঙ্গে মো. ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডা গড়ালে ইসমাইল হোসেন উত্তেজিত হয়ে কনস্টেবল শফিকের ওপর হামলা চালান।…

Read More

​নিজস্ব প্রতিবেদক | Info Bangla ​পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মাহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান জুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে মাহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ​রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, মাহিনের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে। এদিকে মামলাটি বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ​মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা…

Read More

অনলাইন ডেস্ক: ​বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষাগত অধিকার হরণ এবং গণ রাজনৈতিক নিপীড়নের বিষয়টি জাতিসংঘের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ প্রতিনিধিদের আহ্বানে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে না পারা লক্ষ লক্ষ শিক্ষার্থীর জরুরি আবেদন ও চরম অনিশ্চয়তার কথা জানানো হয়। ​বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার ফরিদা শহীদ তার আসন্ন বাংলাদেশ সরকারি সফরে শিক্ষার্থী ও শিক্ষক উভয় পক্ষের ওপর হওয়া অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। ​রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অসংখ্য শিক্ষার্থী তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাজনৈতিক…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদপ্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন (এ্যালবার্ড)-কে না পেয়ে তাঁর অসুস্থ পিতা ও শৈলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে গ্রেফতারের অভিযোগ উঠেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। আজ বিকেলে এ্যালবার্ডের বাসভবনে এ অভিযান চালানো হয়। ​দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন ছাত্রলীগ নেতা এ্যালবার্ড। এর আগে গত বছরের ৩০ আগস্ট তাঁর বাবা সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে প্রথম গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালত থেকে জামিন লাভ করলেও বারবার জেলগেটে নতুন মামলায় আটক দেখানোর পর…

Read More