Infobangla রাজনীতি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও তরুণ প্রজন্মের আস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া তরুণরা ভবিষ্যতে আওয়ামী লীগকে আবারও বিশ্বাস করবে কি না যদি করে কেনো করবে।
এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মায়ের ১৭ বছরের শাসনামলে বাংলাদেশে যে অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তার নজির দেশের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি। তিনি বলেন, তরুণ প্রজন্ম আবেগের ভিত্তিতে নয়, বরং বাস্তবতা ও অর্জনের ওপর ভর করেই সিদ্ধান্ত নেয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, “বাংলাদেশের তরুণরা নিজের চোখে দেখেছে দেশ কীভাবে বদলেছে—মেগা প্রকল্প বাস্তবায়ন, সড়ক ও সেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং সামগ্রিক নিরাপত্তার উন্নয়ন। এগুলো কোনো কথার ফুলঝুরি নয়, এগুলো দৃশ্যমান বাস্তবতা।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতেই সবসময় তরুণ সমাজ ছিল। শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানে বিনিয়োগের মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সরকারের কাজে ভুলত্রুটি থাকতে পারে। তবে তাঁর ভাষায়, “আমাদের দরজা সবসময় খোলা। সমালোচনা শুনে সংশোধন করার মানসিকতা আমাদের আছে।”
সাক্ষাৎকারে নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, “নিরাপত্তা ও স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। একমাত্র আমাদের সময় সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তায় অগ্রগতি হয়েছে, তা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির পথ প্রশস্ত করেছে। এই নজির বাংলাদেশে আগে কখনোই হয়নি।

