দেশের স্বার্থ প্রশ্নবিদ্ধ “মার্কিন চুক্তি”নিয়ে ড. ইউনূস আমাকে ডাকেননি : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কোনো চুক্তি কিংবা অর্থনৈতিক, ব্যাংকিং ও এনবিআর-সংক্রান্ত আলোচনায় তাকে কখনোই অংশ নিতে ডাকা হয়নি।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব বিষয় তার দায়িত্বের আওতার বাইরে ছিল। তাই এসব বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়েই আলোচনা করতেন।

তিনি আরও জানান, মূলত আইন, রাজনৈতিক ও সংস্কারসংক্রান্ত বিষয়গুলোতেই তাকে ডাকা হতো। বড় বড় ইস্যুতেও প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়েই বৈঠক করতেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *