তারেক কে ফোন করে মোদির অভিনন্দন! ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় দুই নেতার।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন মোদি। বার্তায় তিনি জানান,

তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, সে জন্য তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।একই সঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগের প্রতি ভারতের শুভকামনা ও সমর্থনের কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশ এর মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারতের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ ও প্রকাশ্য বার্তা শুধু সৌজন্য বিনিময় নয়; বরং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারত–বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবেও তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *