ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালিয়া থানা পুলিশ। এ সময় অন্তর হাওলাদার ও জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তৎক্ষণাৎ তাদের আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রদলের মতো একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি নিজে মাদক সেবন এবং নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে। মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version