সাভার প্রতিনিধি:
ঢাকা জেলার সাভারে দুর্বৃত্তদের পিটুনিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন নিহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত আলতাফ হোসেন রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসআই) কর্মরত ছিলেন। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

