নিজস্ব প্রতিবেদক | Info Bangla

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকার পতনের ধারাবাহিকতায় দলটির শীর্ষ ও মাঝারি সারির নেতাদের একটি বড় অংশ দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেন এবং দেশে গ্রেপ্তার হন অনেকেই। এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ থাকায় সাংগঠনিকভাবে মাঠে কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারছে না সাবেক ক্ষমতাসীন দলটি। তবে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের ‘ঝটিকা মিছিল’ করতে দেখা যাচ্ছে।


এমন অচলাবস্থার মাঝেই শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর নাগাদ নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের পর গঠিত তিন বছর মেয়াদী বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ ২০২৫ সালেই শেষ হয়ে গেছে।


দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি পদে যথারীতি বহাল থাকছেন শেখ হাসিনাই। তবে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ, আধুনিক নীতিনির্ধারণ ও সাংগঠনিক দিকনির্দেশনায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন তাঁর ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে সাধারণ সম্পাদক পদে। বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকা নেতাদের বাদ দিয়ে যাঁরা দেশে থেকে কারাবরণ ও রাজনৈতিক নির্যাতন সহ্য করেছেন কিংবা কারাবাস শেষে বর্তমানে দেশেই অবস্থান করছেন—তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে দলের পরবর্তী সাধারণ সম্পাদক।
আলোচনায় শীর্ষে রয়েছেন চার হেভিওয়েট নেতা:

  • সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
  • সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান
  • সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
  • জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
    এদিকে একটি বিশেষ গোপন সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত নেতাদের সেপ্টেম্বরের আগেই দেশে ফেরার কড়া নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে ঝুঁকি নিয়ে দেশে ফিরে মাঠে না নামলে দেশে থাকা ওই চার নেতার মধ্য থেকেই একজনকে সাধারণ সম্পাদক পদে চূড়ান্ত করা হবে।
    শেখ হাসিনার এই কড়া নির্দেশের পর দীর্ঘদিনের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। রাজনৈতিক মহলের মতে, পদ হারানোর ঝুঁকি ও অস্তিত্ব রক্ষার তাগিদেই ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় হয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি।
Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version