নিজস্ব প্রতিবেদক | Info Bangla
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক শিক্ষার্থীর রুমে হিজড়া নিয়ে এসে অসামাজিক কাজ করার ঘটনা ঘটেছে। ওই সময় অন্যান্য শিক্ষার্থীরা হাতেনাতে ঘটনাটি ধরে ফেলে। তবে বিষয়টি সেখানেই শেষ হয়নি; ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে আটককারীরা ৫০ হাজার টাকা দাবি করে বসে। পরবর্তীতে দরকষাকষির মাধ্যমে ৭ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করা হয়।
পুরো বিষয়টি মীমাংসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সূর্যসেন হলের ভিপি ও শিবির নেতা আজিজুল হক আজিজ। পরবর্তীতে শিক্ষার্থীরা এ বিষয়ে তার কাছে জবাবদিহিতা চাইলে তিনি পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তথাকথিত সামাজিক মর্যাদা রক্ষার্থেই অভিযুক্ত শিক্ষার্থীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান এই শিবিরনেতা। অপরাধ ধামাচাপা দেওয়া এবং অনৈতিক লেনদেনের মাধ্যমে ঘটনা মীমাংসার কারণে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
