নিজস্ব প্রতিবেদক | Info Bangla

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আড়পাড়া এলাকায় নিজ বাড়ির নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিতে বাধা দেয়। এ সময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মী ও পরিবারের স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন বলে স্থানীয়রা দাবি করেন।

তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “পুলিশের টিম যাওয়ার খবর পেয়ে মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইলফোন পড়ে যায়। এটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের কেউ এলে মোবাইলটি দিয়ে দেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version