স্টাফ রিপোর্টার | Info Bangla

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর।

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে -এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। এছাড়া নিশ্চিত ও উপসর্গভিত্তিক অন্যান্য আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন বলে জানানো হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে -এ।

এদিকে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৬ হাজার ৯৭৯ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Leave A Reply

Exit mobile version