নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ দাবি করার প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

​মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

​ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান জানান, এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সাথে সাইমুম রেজার ফোনালাপের অডিও রেকর্ডে ঘুষ চাওয়ার বিষয়টি উঠে এসেছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। ফোনালাপ ছাড়াও বাইরে আলাদা করে কোনো প্রকার আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

​চিফ প্রসিকিউটর আরও জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হওয়ার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী কী ধরনের প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

​উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে এর আগেই সাইমুম রেজাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার ঘুষ দাবির এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রসিকিউশন বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।

Leave A Reply

Exit mobile version