নিজস্ব প্রতিবেদক, রাঙ্গাবালী :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি কমিটিকে সম্পূর্ণ ‘ভুয়া ও ভিত্তিহীন’ বলে ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের দুটি পৃথক কমিটি ‘ভাইরাল’ হয়। বিষয়টি নজরে আসার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে,ভাইরাল হওয়া ওই কমিটি দুটির বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কিছুই জানেন না। উপজেলা শাখা থেকে বড়বাইশদিয়া ইউনিয়নে নতুন কোনো কমিটি বর্তমানে অনুমোদন দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাগুলো সম্পূর্ণ জাল এবং এর কোনো সাংগঠনিক ভিত্তি নেই।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন জানান, দলের এই সংকটময় সময়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াতে এবং অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ধরনের ‘নোংরামি’ লিপ্ত হয়েছে।

তিনি আরও জানানো, “দলকে বিতর্কিত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই ভুয়া কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। আমরা সকলকে এই গুজব এড়িয়ে চলার এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

Leave A Reply

Exit mobile version