নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও’—রাজধানীর মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই বাবার কাছে নিজের শেষ আকুতি জানিয়েছিল ৪ বছর ৩ মাস বয়সী আকিরা হায়দার আরশি। কিন্তু চিকিৎসকের কড়াকড়িতে শেষবার মেয়েকে না বুকে টেনে নিতে পেরেছেন বাবা আল আমিন, না পেরেছেন তৃষ্ণার্ত কণ্ঠে পানি তুলে দিতে। ২ এপ্রিল রাত আটটার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা ছোট্ট আকিরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত মৃত্যুসনদে আকিরার মৃত্যুর কারণ হিসেবে হামের পাশাপাশি শ্বাসযন্ত্রের তীব্র প্রদাহ, রক্তে জীবাণু সংক্রমণ (সেপসিস) এবং হৃদ্যন্ত্রের জন্মগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। ১ এপ্রিল দুপুরে পিআইসিইউতে শেষবার যখন বাবার সঙ্গে কথা হয়, তখন আকিরা ঘাড় ঘুরিয়ে দুহাত বাড়িয়ে আকুতি জানিয়েছিল। বাবার বুক ফেটে গেলেও সংক্রমণের আশঙ্কায় কাছে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকেরা। কলিজার টুকরোকে হারানোর এই শোক এখনো স্তব্ধ করে রেখেছে বাবা আল আমিনকে। হাসপাতালের আনুষ্ঠানিকতায় মেয়ের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেও কানে এখনো বাজছে সেই শেষ আবদার।
Breaking News
- পুলিশ সদর দপ্তরের তথ্য : গত ৭ মাসে সারাদেশে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু
- মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ: ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা, পুনরায় স্থাপনের দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র ৩ গোষ্ঠীর ত্রিমুখী সংঘাত: মা-ছেলে গুলিবিদ্ধ
- ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত: ঢাকাসহ দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের কবলে জনজীবন
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
