আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেবল ভোট দেওয়াই যথেষ্ট নয়, বরং জনমত রক্ষায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার, ৩১ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ তার বক্তব্যে ভালুকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে অভিযোগ করেন যে, সেখানে বন উজাড় ও ভূমি দখল হলেও শিল্প-কারখানায় স্থানীয়দের কর্মসংস্থান হচ্ছে না। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত সভায় এনসিপি মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম ছাড়াও ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং ভালুকা উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান ফজলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Breaking News
- খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী
- এবার চাঁদপুরে হিন্দু পরিবারের ৪ সদস্য নিখোঁজ
- মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে বাবা-মাও জখম
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত হয়নি: টিআইবি
- মর্গের ডোমের দেওয়া তথ্য, আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়ার দাবি
- পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল সভাপতির নেতৃত্বে হামলা, আহত ১২
- ফলকে নাম না থাকায় সৈয়দপুরে পরিদর্শন কক্ষ উদ্বোধন ঘিরে দুই এমপির তুমুল বাকবিতণ্ডা
- চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে আট লাখ গ্রাহক
