ডেস্ক রিপোর্ট | Infobangla

২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়ে সবাইকে বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে। সে থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ চলত।”

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি—আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা—তিনি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের সবাইকে বিপদে ফেলে রেখে গেছেন। তিনি থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত।”

তিনি আরও বলেন, “জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের ভোট দিয়ে কি আমরা সর্বনাশ করবো?”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১৯৭১ সালকে আমাদের সবসময় মাথার ওপরে রাখতে হবে, কারণ সেটাই আমাদের অস্তিত্বের ভিত্তি।

Leave A Reply

Exit mobile version