Author: author

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন মোদি। বার্তায় তিনি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, সে জন্য তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।একই সঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগের প্রতি ভারতের শুভকামনা ও সমর্থনের কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশ এর মধ্যে রয়েছে…

Read More

তথাকথিত ‘সংস্কার’ আর ‘নতুন বাংলাদেশ’-এর স্লোগান দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, দিনশেষে তা কার্যত শেখ হাসিনার অপরিহার্যতাকেই নতুন করে প্রতিষ্ঠিত করল। ব্যালট বাক্স ফাঁকা, কেন্দ্রগুলো ভোটারশূন্য এবং ৫২ শতাংশ মানুষের নীরব ভোট বর্জন—এ সবই প্রমাণ করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এ দেশের গণতন্ত্র অসম্পূর্ণ, অকার্যকর এবং প্রাণহীন।গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৬ কোটি ৬৫ লাখ মানুষ ভোট দিতে যাননি। নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটি কেবল ভোটের প্রতি অনীহা নয়, বরং এটি শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণমানুষের এক চরম চপেটাঘাত। নৌকা নেই, তাই ভোটারও নেইবাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি ধ্রুব সত্য…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তারা ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তারা ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।একই সঙ্গে তারা ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।একই সঙ্গে তারা ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read More

অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ অভিযোগ করেন। মাহদী আমিন বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করতে গতকাল থেকে সহিংসতা, টাকা ছড়ানোসহ নানা অপকর্মে লিপ্ত ছিল একটি দল। প্রতিদ্বন্দ্বী চিহ্নিত দলটির সঙ্গে বিএনপির যে বিশাল তফাত, তা দূর করতেই তারা নানা অপকর্ম করেছে।’ বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, ‘অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে। সিল দেওয়া ব্যালট পাওয়া গেছে। বিএনপির ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে, সে লক্ষ্যে একটি দল ভয়ভীতি দেখিয়েছে। বিএনপির বিপুল বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি…

Read More

রাজবাড়ী প্রতিনিধি,ইনফো বাংলারাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ভোটকেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন তো দূরের কথা, কেন্দ্রের ভেতর-বাইরে ছিল না উল্লেখযোগ্য ভিড়।কেন্দ্র প্রাঙ্গণে দায়িত্বরত কয়েকজন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও সাধারণ ভোটারের আনাগোনা ছিল সীমিত। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুপুর পর্যন্ত কেন্দ্রটি প্রায় ফাঁকাই ছিল।তবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলছেন, দিনের শেষভাগে ভোটার উপস্থিতি বাড়তে পারে।উপস্থিতির প্রকৃত হার জানতে নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিসংখ্যানের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

Read More

মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ভোট প্রদানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে ভোট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চার কর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে।আহতরা হলেন—ছাতিয়ান হাওড়া পাড়ার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ আফিফ (১৮), তহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ (২২), মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০) এবং মুক্তার আলীর ছেলে ইয়ামিন (৩৬)।আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া…

Read More

বিশেষ প্রতিবেদন,ঢাকা নির্বাচন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে “প্রায় ৮০ শতাংশ জনগণ ভোট বর্জন করেছে।” তবে এ দাবি নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যে ভোটার উপস্থিতির একটি নির্দিষ্ট হার উল্লেখ করা হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক মহল ও কিছু নাগরিক সংগঠন বলছে, মাঠপর্যায়ে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল তুলনামূলক কম।বিশ্লেষকদের মত নির্বাচন বিশ্লেষকদের মতে,“ভোটার উপস্থিতির প্রকৃত চিত্র জানতে হলে কেন্দ্রভিত্তিক ফলাফল, পর্যবেক্ষক রিপোর্ট এবং স্বাধীন জরিপ সবকিছু পর্যালোচনা করা প্রয়োজন।” বেশির ভাগ এলাকায় ভোটকেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়নি, অন্যত্র উপস্থিতি কম ছিল এমন প্রতিবেদনও এসেছে। ফলে সামগ্রিক চিত্র একরকম ছিল কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে। উল্লেখ্য আওয়ামী লীগ ছাড়া এই…

Read More

ভোলা সদর উপজেলার ৬ নম্বর ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিলা কেন্দ্রের ভোটগ্রহণ বেলা ১২টার মধ্যেই শেষ হয়েছে এমন তথ্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৭২ জন। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রের চারটি বুথের প্রতিটি ব্যালট বাক্সই ভর্তি অবস্থায় রয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্রে পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে।কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা দাবি করেন, ভোটার উপস্থিতি কম থাকায় বেলা সাড়ে ১১টার মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সকালবেলা ভোট দিতে গিয়ে অনেকেই জানতে পারেন যে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।এ বিষয়ে…

Read More

Infobangla প্রতিবেদন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক অভিযোগ করেন, ১১-দলীয় জোটের প্রার্থীর পক্ষে রাতে কেন্দ্রে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “রাত ১১টায় প্রিসাইডিং অফিসারসহ সিল মারা শুরু হয়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” স্থানীয় বাসিন্দাদের দাবি, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির তারিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করলে সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও…

Read More