Author: author

নিজস্ব প্রতিবেদক | Info Bangla ঢাকায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনেই কারাগারে বন্দি অবস্থায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তারা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবা হাসপাতালে নেওয়ার পথে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিনজনের বয়স ৪৫ বছরের নিচে। সর্বশেষ গত বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ঢামেকে মারা যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি—মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)। কারা সূত্রে জানা যায়, মিরপুরের পীরেরবাগের বাসিন্দা ইফতেখার গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেকে ভর্তি করা হয় এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের  সুপারিশে সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান। যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত দফতরের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির দফতরে বিভিন্ন পদে ৪০ জন কর্মকর্তা ও কর্মী দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।জাতিসংঘের প্রকাশিত জীবনীতে বলা হয়েছে, জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার…

Read More

স্থানীয় সংবাদদাতা: প্রধানমন্ত্রীকে কটূক্তি করা একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সোমবার (২১ সেপ্টেম্বর) মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)। তার ইনডেক্স নম্বর ঘ ১১১৮০২৮। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ভোলা মিশন’ নামের একটি পেজে ‘সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান’ ও ‘খেলা জমে গেছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে লাইক দেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার।…

Read More

কক্সবাজার প্রতিনিধি: ​দেশের প্রান্তিক কৃষকেরা যখন সার ডিলারের দরজায় দরজায় ঘুরে এক বস্তা সারের জন্য হাহাকার করছেন, ঠিক তখনই সরকারি ভর্তুকি দেওয়া সার রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে মিয়ানমারে। সীমান্ত পারাপারের এই বাণিজ্যে যুক্ত হয়েছে মারাত্মক এক ‘বার্টার সিস্টেম’ বা পণ্য বিনিময় প্রথা—বাংলাদেশ থেকে যাচ্ছে ইউরিয়া ও টিএসপি সার, আর বিনিময়ে দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার মরণনেশা ইয়াবা, আইস এবং অবৈধ আগ্নেয়াস্ত্র। ​সম্প্রতি সরকারি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। কক্সবাজারের টেকনাফ, উখিয়া থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং দেশের একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে পাচার হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় ভর্তুকির সম্পদ।​মূল্য ব্যবধানই পাচারের মূল…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla রাজধানীর ব্যস্ততম যমুনা ফিউচার পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন এক ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদলের একদল কর্মী অতর্কিত মব হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই এক সাহসী পথচারী এবং স্থানীয় জনতার তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পান আহত ছাত্রলীগ কর্মী। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করেই ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মকবুল ভূইয়ার নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী ওই ছাত্রলীগ কর্মীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম যমুনা ফিউচার পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন এক ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদলের একদল কর্মী অতর্কিত মব হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই এক সাহসী পথচারী এবং স্থানীয় জনতার তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পান আহত ছাত্রলীগ কর্মী।​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করেই ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মকবুল ভূইয়ার নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী ওই ছাত্রলীগ কর্মীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। মুহূর্তে পুরো এলাকায়…

Read More

কুমিল্লা প্রতিনিধি: বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপটের মধ্যেও কুমিল্লা ব্রাহ্মণপাড়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষে’র লোগো এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ​ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই বিতর্কিত ফরমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ​ঘটনার দায় নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়া এবং কলেজ শাখার…

Read More

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংবিরোধী অভিযানকে কেন্দ্র করে দাউদকান্দি মডেল থানায় এক নজিরবিহীন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রয়োজনে ঘোরাঘুরির অভিযোগে আটক হওয়া ২৮ কিশোরের অভিভাবক ও স্থানীয়দের হস্তক্ষেপে থানা প্রাঙ্গণে ব্যাপক হট্টগোল তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতির একপর্যায়ে আটক কিশোরদের একটি বড় অংশ থানার দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ​ঘটনার সূত্রপাত গতকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৬২৪ জনকে আটক করা হয়। এরই অংশ…

Read More

ফরিদপুরে অবৈধভাবে কারখানায় যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ বিভিন্ন নিম্নমানের সামগ্রী তৈরির দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডাদেশ দেওয়ার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি কারখানায় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এই কারখানাটি চালিয়ে আসছিলেন ওই এনসিপি নেতা। সেখানে শিশুদের…

Read More

​নিজস্ব প্রতিবেদক | Info Bangla চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় ৪টি ট্রাকের গতিরোধ করে এ লুটের ঘটনা ঘটানো হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশের একটি খালি জায়গা থেকে লুটে নেওয়া সারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। লুট…

Read More