Author: author

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম যমুনা ফিউচার পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন এক ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদলের একদল কর্মী অতর্কিত মব হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই এক সাহসী পথচারী এবং স্থানীয় জনতার তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পান আহত ছাত্রলীগ কর্মী।​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করেই ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মকবুল ভূইয়ার নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী ওই ছাত্রলীগ কর্মীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। মুহূর্তে পুরো এলাকায়…

Read More

কুমিল্লা প্রতিনিধি: বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপটের মধ্যেও কুমিল্লা ব্রাহ্মণপাড়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষে’র লোগো এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ​ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই বিতর্কিত ফরমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ​ঘটনার দায় নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়া এবং কলেজ শাখার…

Read More

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংবিরোধী অভিযানকে কেন্দ্র করে দাউদকান্দি মডেল থানায় এক নজিরবিহীন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রয়োজনে ঘোরাঘুরির অভিযোগে আটক হওয়া ২৮ কিশোরের অভিভাবক ও স্থানীয়দের হস্তক্ষেপে থানা প্রাঙ্গণে ব্যাপক হট্টগোল তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতির একপর্যায়ে আটক কিশোরদের একটি বড় অংশ থানার দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ​ঘটনার সূত্রপাত গতকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৬২৪ জনকে আটক করা হয়। এরই অংশ…

Read More

ফরিদপুরে অবৈধভাবে কারখানায় যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ বিভিন্ন নিম্নমানের সামগ্রী তৈরির দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডাদেশ দেওয়ার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি কারখানায় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এই কারখানাটি চালিয়ে আসছিলেন ওই এনসিপি নেতা। সেখানে শিশুদের…

Read More

​নিজস্ব প্রতিবেদক | Info Bangla চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় ৪টি ট্রাকের গতিরোধ করে এ লুটের ঘটনা ঘটানো হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশের একটি খালি জায়গা থেকে লুটে নেওয়া সারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। লুট…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জুড়ে নেমে এসেছে গভীর আতঙ্ক ও স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা। জেলার পৃথক তিনটি স্থান থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে চার শিশু-কিশোর। ঘটনা ঘটার তিন দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা পরিবারের পক্ষ থেকে তাদের কোনো সন্ধান মেলানো সম্ভব হয়নি। চোখের সামনে থেকে আদরের সন্তানদের এভাবে হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় পরিবারগুলোতে চলছে মাতম। ​রায়পুরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী হাওয়া রায়পুর উপজেলার দুই এলাকা থেকে নিখোঁজ হয়েছে দুই ১৪ বছর বয়সী কিশোর। নিখোঁজ আরাফাত সায়েম (১৪) উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় রায়পুর এলএম পাইলট…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষি বিভাগের কাগজে-কলমে ‘সার সংকট নেই’—এমন দাবি থাকলেও বাস্তবে কুড়িগ্রাম জেলাজুড়ে ভিন্ন চিত্র ফুটে উঠেছে। সারের তীব্র হাহাকার, ডিলারের গুদাম থেকে সার লুট, সড়ক অবরোধ এবং কৃষি কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় পুরো জেলাজুড়ে এখন থমথমে অবস্থা। ​দিনভর লাইনে দাঁড়িয়েও ডিলার পয়েন্টে মেলেনি চাহিদা অনুযায়ী সার। অথচ চড়া দামে খোলাবাজার বা খুচরা দোকানে ঠিকই মিলছে কাঙ্ক্ষিত সার। কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ের একশ্রেণির কর্মকর্তা ও ডিলারদের যোগসাজশেই খোলাবাজারে সার কালোবাজারি হচ্ছে। এই ক্ষোভ থেকেই শুরু হয়েছে কৃষক ও কৃষি কর্মকর্তাদের মুখোমুখি অবস্থান। ​কর্মকর্তাদের ওপর হামলা ও আতঙ্কের রাজত্ব ​সার বিতরণ তদারকিতে গিয়ে প্রতিনিয়ত কৃষকদের তোপের মুখে পড়ছেন কৃষি কর্মকর্তারা। গত…

Read More

স্থানীয় সংবাদদাতা: কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্রসৈকতে ভেসে এসেছে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনখালী ও মাদারবনিয়া পয়েন্ট থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গত সোমবার টেকনাফ উপকূলে ঘটে যাওয়া মিয়ানমারভিত্তিক রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মরদেহ এগুলো। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উখিয়ার মনখালী সমুদ্রপাড়ে দুটি এবং এর সামান্য দূরত্বে মাদারবনিয়া পয়েন্টে আরও একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla ​কুড়িগ্রামে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের ভোগান্তি ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। একের পর এক অপ্রীতিকর ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে সরকারের ভাবমূর্তিতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ওয়ার্ডভিত্তিক তালিকাভুক্ত খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়নে কৃষি বিভাগের ‘একগুঁয়েমি’ ও অবহেলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ​স্থানীয় সূত্রে জানা গেছে, সার বিতরণের প্রচলিত নিয়মে এক ডিলার পয়েন্টে শত শত কৃষককে জড়ো করার ফলে তীব্র নৈরাজ্য তৈরি হচ্ছে। প্রতি সপ্তাহেই জেলার কোনো না কোনো অঞ্চলে ঘটছে অপ্রীতিকর ঘটনা। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুরে…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla ​দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের পর এবার যাত্রীবাহী লঞ্চেরও ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের পাশাপাশি সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ​ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা-বরিশালসহ সব নৌপথে কার্যকর হওয়া নতুন হারে ডেকের ভাড়া প্রায় ১৭ শতাংশ এবং…

Read More