- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আদানির চেয়ে ইউনিটে ১০ টাকা বেশি: চীন থেকে ২৫ টাকায় বিদ্যুৎ কেনা নিয়ে প্রশ্ন
- হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে মাদারীপুরের পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সাংবাদিকের কারাবাস: দক্ষিণ এশিয়ার সাংবাদিক সংগঠনগুলোর উদ্বেগ
Author: author
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা নির্বাচনের নামে প্রহসন করে একটি ফল ঘোষণা দিয়ে অবৈধ ক্ষমতাকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি বলেন, “বৈধ করলেই বৈধ হয়ে যায় না, দিন আসবে।” সোমবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছে। নির্বাচনকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে খুলনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের…
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে শোকজ করার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শুধুমাত্র ছবি প্রকাশকে আচরণবিধি লঙ্ঘনের অজুহাত হিসেবে ধরা হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগে শোকজ করা উচিত ছিল। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, যেখানে স্পষ্টভাবে নিয়ম ভঙ্গের ঘটনাগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেখানে এনসিপির প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ জারি করা হয়েছে। তাঁর ভাষায়, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল…
ইনফোবাংলা নিউজ | স্পোর্টস ডেস্ক নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে সূচি কিংবা ভেন্যু পরিবর্তনে অনড় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই পক্ষের এই টানাপোড়েনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে স্কটল্যান্ডকে। আইসিসির একটি সূত্রের বরাতে এএফপি জানায়, বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে বর্তমানে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকায় স্কটল্যান্ডই হবে বাংলাদেশের বিকল্প। এদিকে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর…
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী (৪৭) কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে ভুক্তভোগী নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর তিনি ফোন করে শীতের কম্বল দেওয়ার কথা…
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত অধ্যাদেশ জারির একদফা দাবিতে আজ সোমবার থেকে আবারও মাঠে নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত আলটিমেটামের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সায়েন্স ল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চের কার্যক্রমও শুরু হবে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির কারণে আজ সোমবার সকাল থেকেই নগরজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক স্থানে জমায়েত, মঞ্চ স্থাপন ও পদচারণার ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট ও আশপাশের এলাকায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ,…
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুসহ পাঁচজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সম্রাট নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভবঘুরে হলেও তিনি একজন ‘সিরিয়াল কিলার’ এবং নিয়মিত মানুষ হত্যা করাই ছিল তার পেশা। রোববার (১৮ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত ছয় মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে পাঁচজনকে হত্যা করেছেন সম্রাট। আটক ব্যক্তি ভবঘুরে প্রকৃতির হলেও দীর্ঘদিন ধরে ওই ভবনেই রাত কাটাতেন। দিনের বেলা তাকে সাভার মডেল থানার সামনে সকাল থেকে রাত পর্যন্ত হাঁটাহাঁটি করতে দেখা যেত। সিরিয়াল কিলারকে আটক করায় স্থানীয়দের মধ্যে…
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা ঢাকার গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িতে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে গেছে এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। ঘটনাটি বুধবার (রাত) আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গুলশান দলের কার্যালয় থেকে বাসার উদ্দেশে বুলেটপ্রুফ গাড়িতে করে তারেক রহমান যাওয়ার সময় গুলশান সোসাইটি পার্কের কাছে একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলে আসা এক ব্যক্তি গাড়িবহরের কাছে পৌঁছে গাড়ির গায়ে একটি সাদা খাম টেপ দিয়ে লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। খামটির ভেতরে কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বিষয়টি নিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুলশান থানার…
ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। গত শনিবার (১৭ জানুয়ারি) তিনি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
