অনলাইন ডেস্ক
নির্বাচন ছাড়াই আওয়ামী লীগ ও দলের সভাপতি শেখ হাসিনার জনপ্রিয়তা যাচাই করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ওবায়দুল কাদের লেখেন, “আপনি কি নির্বাচন ছাড়াই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা পরীক্ষা করতে চান? তাহলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের ফটক সব ধরনের বিধিনিষেধ মুক্ত করে খুলে দিন।”
তিনি আরও দাবি করেন, বাধা তুলে নিলে ধানমন্ডি ও তার আশপাশের এলাকায় সাধারণ মানুষের এক অভূতপূর্ব ‘জনসমুদ্র’ দেখতে পাওয়া যাবে। সমাজের সর্বস্তরের মানুষের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস কি আপনার আছে?”
পোস্টের শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে লেখেন, “বাংলাদেশের তারেক রহমানের প্রতি এটি একটি উন্মুক্ত চ্যালেঞ্জ—”।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও চর্চার জন্ম দিয়েছে।

