ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ১ নং ভায়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মোনায়েম হোসেন কে কুপিয়ে হত্যা করেছে বিএনপির নেতা-কর্মীরা। সংঘটিত এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা এই হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মোনায়েম হোসেনকে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় আওয়ামী লীগ এবং তার সমর্থকরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালুর পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।

