ভুইয়াপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সাধারণ ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন এক জামায়াত নেতা। অভিযুক্ত ওই নেতার নাম কাজী নুরুল ইসলাম। তিনি ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা হিসেবেও পরিচিত।
ঘটনার সময় কাজী নুরুল ইসলামের সঙ্গে উপজেলা জামায়াত ইসলামী সংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা ভোট কেনার লক্ষ্যে ভোটারদের মাঝে এই টাকা বিতরণ করেছিলেন এবং হাতেনাতে জনতার রোষানলে পড়েন।
Breaking News
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সাংবাদিকের কারাবাস: দক্ষিণ এশিয়ার সাংবাদিক সংগঠনগুলোর উদ্বেগ
- চট্টগ্রামে ঐতিহাসিক জশনে-জুলুস: নবীপ্রেমের জনসমুদ্রে লাখো মানুষের ঢল
- গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখে আওয়ামী লীগ পুনর্গঠনের পরিকল্পনা, ডিসেম্বরের মধ্যে নতুন কমিটি
- রংপুরে সপরিবারে শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি, ৩ দফা দাবি উত্থাপন
- খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী
- এবার চাঁদপুরে হিন্দু পরিবারের ৪ সদস্য নিখোঁজ

