মব আতঙ্ক: সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা​

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার মব সহিংসতা বা জনরোষের আতঙ্কে দিন কাটাচ্ছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং ওই সময়ের শীর্ষ পদধারী ব্যক্তিরা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও, সাবেক এই নীতিনির্ধারকদের মধ্যে কাটছে না নিরাপত্তাহীনতা।​সংশ্লিষ্ট সূত্রমতে, মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নিয়ম থাকলেও অনেক সাবেক উপদেষ্টা আপাতত সেখানেই অবস্থান করতে চাইছেন।

তাদের মতে, ব্যক্তিগত বাসভবনের তুলনায় সরকারি বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার। বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে বা নিজ আবাসে ফিরলে তারা ‘মব জাস্টিস’ বা উত্তেজিত জনতার রোষানলে পড়ার আশঙ্কা করছেন।

মূলত তাদের দায়িত্বকালীন সময়ে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব এত পরিমান বেড়ে গিয়েছিলো এখন সেই ভীতি নিজেদের ভিতরই কাজ করছে। ​ব্যক্তিগত উদ্যোগে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় তারা আপাতত রাষ্ট্রীয় সুরক্ষাবলয়কেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। যদিও বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে, তবুও সাবেক উপদেষ্টাদের এই ‘অনীহা’ প্রশাসনিক মহলে কিছুটা আলোচনার জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তার খাতিরে তারা একটু সময় নিতে চাইছেন, কারণ এই মুহূর্তে সাধারণ মানুষের মুখোমুখি হওয়াটা তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *