নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বিশ্বমঞ্চে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব বা কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণ ছাড়াই নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস কর্তৃক আয়োজিত একটি ব্যক্তিগত সেমিনারকে ঘিরে চলছে নানা মনগড়া ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। 

তথাকথিত কিছু গণমাধ্যম ও তার অন্ধ সমর্থক গোষ্ঠী এটিকে জাতিসংঘে বাংলাদেশের প্রধান অর্জন বা বিশ্বনেতাদের আসরে তার রাষ্ট্রীয় ভাষণ হিসেবে চালিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে নির্দিষ্ট অংকের হল ভাড়া পরিশোধ করে যে কেউ বা যে কোনো বেসরকারি থিঙ্ক-ট্যাঙ্ক, এনজিও কিংবা সংস্থা এ ধরনের পার্শ্ব-আলোচনা বা সাইড-ইভেন্টের আয়োজন করতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন বা আনুষ্ঠানিক কর্মসূচির সাথে এই ভাড়া করা আয়োজনের দূরতম কোনো সম্পর্ক নেই। 

মূলত জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা নিউ ইয়র্কে উপস্থিত থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে এসব ইভেন্ট করে থাকে।

গতকাল সোমবার ইউনূস সেন্টার আয়োজিত ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ শীর্ষক এমনই একটি সাইড-ইভেন্টে উপস্থিত ছিলেন তার একসময়ের ঘনিষ্ট সহযোগী এবং বর্তমানে সাধারণ পরিষদের সভাপতি পদে থাকা খলিলুর রহমান ও তিমুর লেস্তের প্রেসিডেন্টসহ কিছু আমন্ত্রিত ব্যক্তি।

এটিকে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল উদ্বোধনী দিনের মূল ভাষণ হিসেবে প্রচার করে একশ্রেণির হলুদ সাংবাদিকতা ও প্রোপাগান্ডা টিম সাধারণ মানুষের চোখে ধুলো দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, দেশের বাইরে ব্যক্তিগত প্রভাব বা এনজিওসুলভ প্রজেক্টকে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে দেখিয়ে এক ধরনের সুপরিকল্পিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জাতিসংঘে বাংলাদেশের কোনো অফিশিয়াল ম্যান্ডেট বা বিশেষ প্রতিনিধি হিসেবে ড. ইউনূসকে কোনো আমন্ত্রণ জানানো না হলেও, তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন এক কৃত্রিম উন্মাদনা তৈরি করেছে—যেন পুরো জাতিসংঘ বিশ্বমঞ্চে বাংলাদেশ বা তার কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে তাকে সংবর্ধিত করেছে।

সাধারণ মানুষ ও সচেতন মহলকে বিভ্রান্ত করতে এই ধরনের চতুর প্রচারণা ও মোহাচ্ছন্ন করার রাজনৈতিক অপকৌশল দেশের ভেতরে ভুল বার্তা দিচ্ছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version