ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের এক ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্বজনরা জানান, গত শনিবার সকালে নানা বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মীম। তবে এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি। সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোপে মিমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই দিন আগে শিশু নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে সন্ধান শুরু করে। সোমবার শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version