নিজস্ব প্রতিনিধি :ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে আমন্ত্রন জানানো হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এমনকি ঢাকার কোনো প্রতিনিধিকেও অংশ গ্রহণের জন্য চিঠি পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ব্রিকস এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ জানানো হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন কি না এ নিয়ে নানা প্রশ্ন ছিল।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version