শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়েই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শেখ হাসিনার ঘোষিত প্রেস কনফারেন্স ঘিরে ভীতি থেকে বর্তমান  সরকার বহির্বিশ্বের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের অভিযোগ, সরকার পিআর ফার্ম ভাড়া করে আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে দাবি করছে শেখ হাসিনার কোনো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে না এবং তিনি এতে যুক্ত হবেন না। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ গণমাধ্যমকেও ভয়ভীতি প্রদর্শন ও মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৬টা) শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কিত ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের সবকটি অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়, “সব ধরণের ষড়যন্ত্র আর অতিকথনের জবাব জননেত্রী শেখ হাসিনা নিজ মুখেই দেবেন।”

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version