নিজস্ব প্রতিবেদক | Info Bangla সামাজিক
যোগাযোগমাধ্যমে একের পর এক বিতর্কিত ভিডিও ফাঁসের ঘটনায় আবারও আলোচনা ও সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতপন্থী প্রাক্তন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্প্রতি এক নারীর সাথে ঘটে যাওয়া সংবেদনশীল ঘটনার বিতর্ক কাটতে না কাটতেই এবার তাঁর নতুন আরেকটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, যা মুহূর্তের মধ্যেই দেশজুড়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নতুন করে ভাইরাল হওয়া এই দৃশ্যটি ঢাকার মিরপুর এলাকার একটি প্রতিষ্ঠানের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এমপি নজরুল ইসলামকে তৃতীয় এক নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরই তা দ্রুত ফেসবুক, টেলিগ্রাম ও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। পর পর একাধিক নারীর সাথে সংবেদনশীল ভিডিও ফুটেজ ফাঁসের এই নতুন ঘটনা সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তুমুল সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
এর আগেও একাধিক নারীর সাথে তাঁর সম্পর্ক এবং অডিও-ভিডিও ক্লিপ ফাঁসের খবর সংবাদের শিরোনাম হয়েছিল। ধারাবাহিকভাবে একই ধরনের স্ক্যান্ডালে জড়ানোর বিষয়টিকে সাধারণ নাগরিকরা চরম নৈতিক অবক্ষয় হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ব্যক্ত করেছেন, জনপ্রতিনিধিদের এমন বিতর্কিত কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও সমাজিক মর্যাদার পরিপন্থী।
তবে নতুন করে ছড়িয়ে পড়া এই সিসিটিভি ফুটেজের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

