নিজস্ব প্রতিনিধি :

গত ২৩ জুন ২০২৬, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা এটিকে “শান্তিপূর্ণ কর্মসূচি” বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন গল্প বলছে।

স্থানীয়দের অভিযোগ, এই রাজনৈতিক কর্মসূচিকে প্রতিহত করতে মাঠে নামে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মীরা। তারা প্রথমে মব তৈরি করে মিছিল থেকে ৭ জন তরুণকে তুলে নিয়ে যায়। এরপর ৩ দিন পর রাজধানীর তুরাগ নদী-তে ঐ ৭ কিশোরের মধ্যে ৩ জনের অর্ধগলিত লাশ ভেসে ওঠে।

ধারণা করা হচ্ছে, মিছিল থেকে ধরে নিয়ে গিয়ে অত্যন্ত নির্মমভাবে এই যুবকদের হত্যা করা হয়েছে এবং পরে প্রমাণ মুছে ফেলতে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ এই যুবকদের পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ এখনো চারজন নিখোঁজ। তারা কি বেঁচে আছে, নাকি তারাও একই পরিণতির শিকার?

পুলিশের বক্তব্য সেই পুরোনো “তদন্ত চলছে”, “ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা”। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ‘রুটিন’ বক্তব্য দিয়ে কি দায় এড়ানো হচ্ছে? বাস্তবিক কোনো অগ্রগতি কি আছে, নাকি এটি শুধুই সময়ক্ষেপণের কৌশল?

সবচেয়ে উদ্বেগজনক বিষয় এত বড় একটি অমানবিক ও বর্বর ঘটনা ঘটার পরও দেশের শীর্ষ গণমাধ্যম এবং Amnesty International-এর বাংলাদেশ শাখার মতো বড় বড় মানবাধিকার সংগঠনগুলো রহস্যজনক নীরবতা পালন করছে।
বরং দেশের কয়েকটি গণমাধ্যম ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন এবং আরটিভি এই ঘটনাকে ‘পিকনিক করতে গিয়ে ট্রলার ডুবিতে নিহত ৩ কিশোরের লাশ উদ্ধার’ হিসেবে প্রকাশ করেছে। অথচ তাদের পূর্ববর্তী নিউজ বিশ্লেষণ করলে দেখা যায়, এমন কোনো নৌকা ডুবে যাওয়ার ঘটনা তারা আগে রিপোর্টই করেনি।

একইভাবে, একই যুবকদের ছবি ব্যবহার করে যমুনা টিভি সংবাদ প্রকাশ করেছে রাজধানীর মোহাম্মদপুরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। অথচ বাস্তবতা হলো, এই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদী থেকে, তাও অর্ধগলিত অবস্থায়।

তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক কাদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে দেশের গণমাধ্যম? যেখানে একাধিক প্রাণহানি, নিখোঁজের অভিযোগ এবং রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে, সেখানে এই বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ কি মুক্ত সাংবাদিকতার উদাহরণ, নাকি ক্ষমতাসীনদের গোলামীর আড়ালে সত্যকে চাপা দেওয়ার অপচেষ্টা?

তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনদের দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version