নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরে আল-মানার হাসপাতালে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন নামে ওই হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ জুন) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হসপিটালের ৩য় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

আটককৃত রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী কিশোরের মা জানান, হাসপাতালের পাশেই তাদের বাড়ি। তার সন্তানটি বুদ্ধিপ্রতিবন্ধী। প্রায় সময়ই সে নামাজ পড়তে বের হতো এবং মাঝেমধ্যে আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখতো। ঘটনার দিন দুপুরে ওয়ার্ডবয় রিমন তাকে ফুসলিয়ে হাসপাতালের ৩য় তলার একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে।

নির্যাতনের শিকার কিশোরটি এ সময় চিৎকার-চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। পরে সে হাসপাতাল থেকে বের হয়ে তার বন্ধুদের ঘটনাটি জানায়। বন্ধুদের মারফত পরিবার বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর মা জানান “আমার ছেলেটা বুদ্ধিপ্রতিবন্ধী। সে টেলিভিশন দেখতে ওই হাসপাতালে গিয়েছিল। রিমন নামের ওই ছেলেটি আমার বাচ্চার ওপর যে অত্যাচার করেছে, আমি তার কঠোর বিচার চাই। আমি এ ঘটনায় মামলা করব। ভবিষ্যতে কেউ যেন কোনো শিশুর সঙ্গে এমন জঘন্য কাজ করার সাহস না পায়, সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত ওয়ার্ডবয় রিমনকে আটক করেছে। ঘটনাটি হাসপাতালের ৩য় তলার একটি কক্ষে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version