রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে সাজেদুল হক নামে এক পুলিশ সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তানসহ ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাজেদুল হককে দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি রাঙামাটি সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জসীম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা নিহতের পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন আলামত খতিয়ে দেখেন।

“প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এএসআই সাজেদুল হক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আমাদের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version