নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

​রাজধানীর পল্টন ও কাকরাইল এলাকা থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন তিনটি অঙ্গ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাকরাইলের স্কাউট ভবনের সামনে থেকে একটি বিচ্ছিন্ন পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকা থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।

​পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, উদ্ধারের পর হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম ওবায়দুল্লাহ এবং তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

​পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গুম করার উদ্দেশ্যেই শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে জনবহুল এলাকার ভিন্ন ভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে। উদ্ধারকৃত দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওবায়দুল্লাহর শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এই নৃসংশ ঘটনার রহস্য উদ্ঘাটনে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত শুরু হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version