নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ
ফাইল ছবি

জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়ে।

আসামিরা হলেন আনিছ, জাকিরুল ও রাশেদুল। এ ঘটনায় কারাগারের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, কাগজপত্রের ভুলে এমন হয়েছে। তবে আদৌ এঠি ভুল নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Leave A Reply

Exit mobile version