Infobangla

ঢাকা: ২০২৪ সালে দেশজুড়ে সংঘটিত শিক্ষা আন্দোলন কঠোরভাবে দমন করা সম্ভব ছিল—তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে সে পথে হাঁটেননি বলে মন্তব্য করেছেন তার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি সেদিন শেখ হাসিনা শক্তি প্রয়োগ করতেন, তাহলে তিনি আজও ক্ষমতায় থাকতেন।”

সাক্ষাৎকারে জয় স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ২০২৪ সালের শিক্ষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে শুরু হলেও পরবর্তীতে এতে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ও সরকারবিরোধী শক্তি যুক্ত হয় বলে তিনি মন্তব্য করেন।

জয়ের ভাষায়, “বাংলাদেশে আন্দোলন থামানো মোটেও কঠিন ছিল না। রাষ্ট্রের সেই সক্ষমতা ছিল । কিন্তু শেখ হাসিনা কখনোই ক্ষমতা ধরে রাখার জন্য নিজের দেশের মানুষকে হত্যা করার সিদ্ধান্ত নেননি।

1 Comment

  1. শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইনশাআল্লাহ

Leave A Reply

Exit mobile version