সড়ক নির্মানে রডের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কলাগাছ
নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর)মাদারীপুরের শিবচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। কংক্রিটের বিম বা শক্ত মাটি দিয়ে বেইজ তৈরি করার পরিবর্তে কলাগাছ রেখে তার ওপর ইটের দেওয়াল তোলায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে এই চাঞ্চল্যকর…

