Headlines

মুক্তিযুদ্ধ না করেই ‘মুক্তিযোদ্ধা’ জামায়াত প্রার্থী, কারণ দর্শানোর নোটিশ

মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়,…

Read More

জুলাই শহীদের বাড়িতে হা’মলা, লুটপাট

নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ | ২৭ ফেব্রুয়ারি ২০২৬​বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরতকিতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় শহীদের বোনসহ পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।​শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাই আলতাফ হাওলাদারের ছেলেরা…

Read More

বারে অতিরিক্ত ম’দপান করে মৃত্যু, গেজেটে ‘জুলাই শহীদ’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া আল হামীম সায়মনকে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা প্রকাশিত ৮৪৪ জন শহীদের গেজেটে ১০৭ নম্বরে সায়মনের নাম থাকলেও, সাম্প্রতিক এক অনুসন্ধানে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ​অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘চরচা’-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৮ জুলাই…

Read More

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির

ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট একটি বড় ধরনের জালিয়াতি। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না; বরং পুরো প্রক্রিয়াটিই পরিকল্পিতভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। সম্প্রতি একটি টক শো প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক জিয়া নিজেই স্পষ্টভাবে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বর্তমানে সরকার শুধু নির্বাচন কমিশনের মুখোমুখি নয়, একই…

Read More

সরকারি উদ্যোগ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ…

Read More

পাকিস্তানের তৈরি রিভলবার পাওয়া গেল মানিকগঞ্জে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সেতুর নিচে থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলভার ও বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) লেফটেনেন্ট কর্নেল ওয়াসিম আকরাম। তিনি বলেন, সোমবার রাত ১২টার দিকে গোপন খবর পেয়ে উপজেলার লেছরাগঞ্জ বাজার সংলগ্ন সেতুর…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে যাচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তারা ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

সিনেমার দৃশ্যকেও হার মানাবে: ভবঘুরের বেশে সাভারে ৬ মাসে ৫টি সিরিয়াল কিলিং

ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুসহ পাঁচজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সম্রাট নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভবঘুরে হলেও তিনি একজন ‘সিরিয়াল কিলার’ এবং নিয়মিত মানুষ হত্যা করাই ছিল তার পেশা। রোববার (১৮ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়,…

Read More

হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠান। তবে এক বছর ধরে তিনি বিচার কাজের বাইরে আছেন।  সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, এদিন  রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসেছে। সূত্রটি জানিয়েছে, বিচারপতি মামনুন…

Read More

আদালত এখন বন্ধ হবে, আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে

‘আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে।’ এমন হুমকি দিয়ে লেখা একটি চিরকুট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণে জজের কক্ষে প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। একই ধরনের আরেকটি চিরকুট আদালতের এ এস এম মেহেদী হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে।…

Read More