বিসিবির এডহক কমিটি ঘিরে বিতর্ক
“স্বজনপ্রীতির ছায়ায় ক্রিকেট?”—বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের পদায়নে সমালোচনার ঝড় ঢাকা অফিস : দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নবগঠিত এডহক কমিটি ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটিতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ইতোমধ্যে সরব হয়েছেন ক্রিকেটপ্রেমী, বিশ্লেষক এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ পরিবারের…

