- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
- ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতি দেশের স্বার্থবিরোধী: পিটিআইকে শেখ হাসিনা
- গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইতে দেশে ফিরতে চাই’: পিটিআইকে শেখ হাসিনা
- কলাপাড়ায় চাঁদার দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে পিটিয়ে যখমের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
- কপাল জোরে বেঁচে গেলাম’: চট্টগ্রাম নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে ছিনতাইকারীর ধাওয়া খেলেন এভারেস্ট জয়ী বাবর আলী
- শিশু সোবহানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা নাছির মোড়ল
Author: author
Infobangla নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর একটি সেফটি ট্যাংক থেকে ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ তারিখ) চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি বাবু হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয় সূত্র ও পরিবার দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালানোর কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, বাবু নিখোঁজ হওয়ার পর তারা একাধিকবার থানায় গিয়ে প্রতিকার চাইলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে ঘটনার সাত দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে…
বাগেরহাট | শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম নাজিম হোসেন। তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। নিহত স্বর্ণালীর ভাই শুভ জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীকে খুব ভালোবাসতেন তিনি এবং দীর্ঘদিন ধরে তাকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বারবার চেষ্টা করেও জামিন না হওয়ায়…
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | Infobangla প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, রাত ৯টা ১৩ মিনিট কক্সবাজারের চকরিয়া থানার সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ধাওয়া দিয়ে দুই কিশোরসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি Infobangla-কে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। আটক ব্যক্তিরা হলেন— মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে Infobangla জানতে পারে,…
প্রাপ্ত অডিও রেকর্ডিংয়ে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক ব্যাখ্যা করেছেন, কীভাবে ওয়াশিংটন জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইনফোবাংলা বিশেষ প্রতিবেদন, ২৩ জানুয়ারি, ২০২৬ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম “দ্যা ওয়াশিংটন পোস্ট” “বাংলাদেশে একসময় নিষিদ্ধ ইসলামপন্থী দলের সাথে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সাথে স্থানীয় নারী সাংবাদিকদের একটি নিয়মিত “অফ-দ্য-রেকর্ড” বৈঠকের একটি অডিও রেকর্ডের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করে সংবাদপত্রটি। তবে নিরাপত্তার কারণে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। সেখানে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক ব্যাখ্যা করছেন, কিভাবে ওয়াশিংটন জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হতে চায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অঞ্চলে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি আবেগঘন বক্তব্যে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে “সুদখোর ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে, তিনি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চান। শেখ হাসিনা বলেন, ২০০১ সালের ঘটনার পরও তারা কাউকে কোনো ক্ষতি করতে দেননি, কিন্তু সেই সময় যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ এই সাহস পাওয়া যেত না। তিনি উল্লেখ করেন যে, তিনি নিজে সবাইকে আটকে রেখেছিলেন এবং কাউকে কোনো কিছু করতে দেননি, যাতে দেশের উন্নয়ন অব্যাহত থাকে। কিন্তু এখন সবকিছু শেষ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূস…
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও ২৪ ঘন্টা সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রিচার্ড কেটেলবরা একটি এক্স হ্যান্ডেল (টুইটার)বার্তায় এই তথ্য জানিয়েছেন। এর আগের দুটি বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ বয়কটের জন্য অসুবিধায় পড়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে বলেন এই সিদ্ধান্ত “রাজনৈতিক” কিনা তদন্ত করবে আইসিসি। তদন্তে নিশ্চিত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাৎক্ষণিক বরখাস্ত করা হতে পারে এবং ২০৩১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপের সহ-আয়োজক অধিকার হারাতে পারে। ইনফো বাংলা/
শীত মৌসুমজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সংকটের কারণে রান্না ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। অনেক এলাকায় গ্যাস না পেয়ে সিলিন্ডার কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে ভোক্তাদের। এমন পরিস্থিতির মধ্যেই জানুয়ারি মাসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। আরেকটি ইউনিট গত বছরের নভেম্বর মাস থেকে উৎপাদনের বাইরে। সর্বশেষ সচল ইউনিটটিও রোববার সকালে বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার…
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির একটি অংশ তার শরীরের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার…
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিটিএমএ’র জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, বর্তমান বাস্তবতায় মিল চালু রাখা আর সম্ভব নয়। “১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। বাধ্য হয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের আর নেই,” বলেন তিনি।মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে…
দিনাজপুর প্রতিনিধি | Infobangla বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক Infobangla-কে বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
