- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
- ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতি দেশের স্বার্থবিরোধী: পিটিআইকে শেখ হাসিনা
- গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইতে দেশে ফিরতে চাই’: পিটিআইকে শেখ হাসিনা
- কলাপাড়ায় চাঁদার দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে পিটিয়ে যখমের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
- কপাল জোরে বেঁচে গেলাম’: চট্টগ্রাম নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে ছিনতাইকারীর ধাওয়া খেলেন এভারেস্ট জয়ী বাবর আলী
- শিশু সোবহানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা নাছির মোড়ল
- হাজিরা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর, বললেন ‘দাবিয়ে রাখা যাবে না’
Author: author
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষায় অসদুপায়: ঢাবির ডাকসু নেতা ফেরদাউসকে শাস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাবেক নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউসকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত মো. ফেরদাউস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি তৎকালীন ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালে আনুমানিক বেলা ১১টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন ফেরদাউস। পরে বিভাগের করিডরে গিয়ে…
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা হারানোর দুই বছর পর রাজনৈতিক কার্যক্রম জোরদার করতে এবং দল পুনর্গঠন করতে নতুন ছক কষছে আওয়ামী লীগ। দলটির এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা সায়মা ওয়াজেদ পুতুলকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ— সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যেই পুতুলের এই মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির বর্তমান সংকটময় পরিস্থিতিতে সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে এই সক্রিয় পদায়ন এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে নয়াদিল্লীতে অবস্থান করছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে সম্প্রতি তিনি সেই…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের এক বছরের কার্যক্রমের খতিয়ান প্রকাশ করেছে। সেখানে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ছারপোকা দমনে ৩২ লাখ টাকা ব্যয়ের তথ্যও উঠে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এক বছরের কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছারপোকা দমনে ব্যয় হয়েছে ৩২ লাখ টাকা। একই প্রতিবেদনে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নে ৩ কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদ সংস্কারে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং নারী শিক্ষার্থীদের জন্য…
নিজস্ব রিপোর্ট: একসময় বিদ্যুৎহীন গ্রামবাংলার রাত আলোকিত হতো কুপিবাতি, হারিকেন আর কেরোসিনের চেরাগে। বিদ্যুতের বিস্তারের সঙ্গে সেই দৃশ্য প্রায় হারিয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক লোডশেডিং যেন পুরোনো সেই স্মৃতিকেই আবার সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কেরোসিনের বাতি তৈরির কাজে ব্যস্ত এক কারিগর। পাশে সাজানো রয়েছে তৈরি করা বেশ কিছু বাতি। বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহৃত সেই পুরোনো দিনের বাতি এখন আবার মানুষের প্রয়োজনের তালিকায় ফিরছে। বিষয়টি নিছক নস্টালজিয়া নয়; এর পেছনে রয়েছে সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের বাস্তবতা। চলতি বছর গ্যাস সংকটের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার কথা উঠে…
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যুবদল নেতা রবিউল ইসলাম সাইফুলের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও বিরোধী দলের কয়েকজন নেতা-কর্মী এসব অভিযোগ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল দেবিদ্বারের বড় আলমপুর এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুকুলের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় কয়েকজন দাবি করেন।অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন সময়ে তাঁদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেবিদ্বারে দায়ের হওয়া বিভিন্ন মামলাকে কেন্দ্র করেও সাইফুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে।এ ছাড়া দেবিদ্বার সাব-রেজিস্ট্রি অফিসের এক মুহুরির কাছে…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla নতুন বাংলাদেশে বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের বাক স্বাধীনতার চর্চা নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই চরম অসন্তোষের বিষয় তুলে ধরে তৈরি করা ভিডিওর কারণে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলাম মামুন সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা আপলোড করেন। উক্ত ভিডিওতে তিনি সারাদেশে বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং, তীব্র তেল-গ্যাস ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে নাগরিক জীবনের ভোগান্তির কথা…
চট্টগ্রাম প্রতিনিধি: কলেজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের এক কলেজছাত্রী। নিখোঁজের পর থেকে তার পরিবারকে অপহরণের নাটক সাজিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণের ফোন দেওয়া হচ্ছে এবং থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করতে অনবরত হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় পুরো পরিবার গভীর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। নিখোঁজ ছাত্রীর নাম মিথিলা। তিনি স্থানীয় বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার বিবরণ পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই ঘটনার দিন সকালে কলেজের পোশাক পড়ে বাসা থেকে বের হন মিথিলা। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি আর ঘরে ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্বঘোষিত সময় ছিল ১৪ ঘণ্টা। কিন্তু বাস্তবে তা গড়ায় ২৬ ঘণ্টারও বেশি সময়ে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনায় টানা এক দিনেরও বেশি সময় ধরে গ্যাসহীন অবস্থায় কাটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া শহর, সদর ও সরাইল উপজেলার প্রায় ২৩ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও, গ্যাস ফিরেছে আজ বুধবার সকাল ১০টার পর। চুলো জ্বলেনি হাজারও রান্নাঘরে, চিড়া খেয়ে কর্মস্থলে শিক্ষক গতকাল ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১০টায় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বুক বেঁধেছিলেন গৃহিণীরা। রাতে রান্নাবান্না শেষ করার…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একসঙ্গে অনুমোদিত তিনটি মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। মূলত প্রকল্পগুলোর পরিসর বৃদ্ধি, নির্মাণসামগ্রীর চড়া মূল্য এবং বৈদেশিক ঋণের সুদের হার ও মুদ্রাবিনিময় হারের পার্থক্যের কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তিন প্রকল্প মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা, যা দেশের যোগাযোগ ও পরিবহন খাতের ইতিহাসে অন্যতম বৃহৎ আর্থিক বিনিয়োগ। অনুমোদিত তিন প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট—এই দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ ইলিশ মাছ আমদানি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের সূত্র অনুযায়ী, গত দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ বাংলাদেশে নিয়ে আসা হয়। এসব আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেসার্স সততা ফিস, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, মেসার্স সততা ফিস ফিড ও মেসার্স ফেমাস ট্রেডার্সসহ অন্যান্য বাণিজ্যিক সংস্থা। ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, জুলাই মাসের তুলনায় আগস্টে ইলিশ আমদানির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
