নিজস্ব প্রতিবেদক | Info Bangla
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান সংকট মোকাবিলায় রোববার (১৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং চলমান সংকট মোকাবিলার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

