Headlines

তুরাগের রানাভোলায় বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

তুরাগ সংবাদদাতা :

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্থানীয় আব্দুর রহমান হাই স্কুল সংলগ্ন বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *