বিয়ের প্রলোভনে তরুণীকে হে’নস্তা: কণ্ঠশিল্পী নোবেল গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬​বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।​পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আটকে রাখা এবং হেনস্তা করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,

নোবেলের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানা হাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।​উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন ও সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিকবার আইনি জটিলতায় পড়েছেন এই সংগীতশিল্পী। নতুন করে এই গুরুতর অভিযোগে তার গ্রেপ্তার সংগীত অঙ্গনে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *