হবিগঞ্জে ওসিকে ফোন করে গা/লা/গালি, উপজেলা বিএনপি সভাপতি আটক!

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে ফেরদৌস চৌধুরী তুষারের অশালীন মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।​বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলের নজরে এলে আজ অভিযানে নামে ডিবি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে আটক করা হয়।​ডিবি পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *