পিরোজপুরে আওয়ামী লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের অতর্কিত হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।

​আহতরা হলেন—পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হোসেন (৩৮), মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। সেখানে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে দ্রুত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *