নোয়াখালী, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর তৃণমূল কর্মীদের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়।
আজ (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি সামনে আসে। ভিডিওর ফুটেজে দেখা যায়, কার্যালয় প্রাঙ্গণে কর্মীদের আনাগোনা এবং কার্যালয়টি আবার চালু করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত দেড় বছর ধরে কার্যালয়টি বন্ধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

