বিশেষ প্রতিনিধি | ৫ আগস্ট ২০২৬
কারাফাটক ও হাসপাতালের শয্যায় হাতকড়া পরা অবস্থাতেই শেষনিশ্বাস ত্যাগ করলেন পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মনির। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে ভুগছিলেন। স্বজনদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তাঁর হাতকড়া খুলে দেওয়া হয়নি। সময়মতো উন্নত ও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তাঁর এই মর্মান্তিক পরিণতি ঘটেছে বলে দাবি করছেন স্বজনরা।
পটুয়াখালীর স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ তাঁর এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন।
